বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি

  |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি

অর্থবিজ প্রতিবেদক :
পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিপিসি রেশনিং ব্যবস্থা কিছুটা শিথিল করার এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।
বিপিসির নতুন নির্দেশনা অনুযায়ী, তেলের সরবরাহ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, বিভাগীয় শহরগুলোর পেট্রোল পাম্পগুলো এখন থেকে আগের চেয়ে ১০ শতাংশ বেশি তেল পাবে।
বিপিসির বার্তায় বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
নতুন বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191