
| রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
দেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্নুএর ডেটাবেজ হ্যাকের ঘটনায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। গত আগস্টে হ্যাকাররা প্রতিষ্ঠানটির ডাটাবেজে অনুপ্রবেশ করে তথ্য প্রকাশ না করার শর্তে ১৫ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১৮ কোটি টাকা দাবি করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রায় ছয় মাস আগে হ্যাক হওয়া গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার কিছু তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
এ বিষয়ে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, গত আগস্টে হ্যাকাররা ই-মেইলে ডাটাবেজ হ্যাকের কথা জানায়। তারা ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে ১৫ লাখ ডলার দাবি করে। পুরো ডাটাবেজে প্রবেশাধিকার পেতে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে বলা হয়েছিল। তবে আমরা যাচাই করে দেখি, আমাদের নিজস্ব অ্যাক্সেস ঠিক ছিল।
তিনি বলেন, হ্যাকাররা কিছু তথ্য নিয়ে থাকতে পারে। তবে আমরা তখন থেকেই ডাটাবেজ নিয়ন্ত্রণে নিয়েছি। এখনো এটি সুরক্ষিত আছে। ধারণা করছি, তারা ডাটাবেজের একটি অংশে প্রবেশ করতে পেরেছিল।
তবে কতজন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।
এসিআই লিমিটেডুএর সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন জানিয়েছে, বিষয়টি তদন্তে দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটুএর সঙ্গে কাজ চলছে।
বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্ন’র ৮১২টি আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও কেনাকাটার বিস্তারিত তথ্য রয়েছে।
ঘটনাটি আগস্টে ঘটলেও আগে কেন জানানো হয়নি—এ প্রশ্নে ব্যবস্থাপনা পরিচালক বলেন, হ্যাকারদের বার্তা পাওয়ার পরপরই ডাটাবেজ সুরক্ষিত করা হয়। তবে তারা কিছু তথ্য নিজেদের কাছে রেখে দিয়েছে—এ বিষয়টি তখন জানা ছিল না।

Posted ৫:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬
Arthobiz | zaman zaman


