
| শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 53 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
গ্রাহকদের একই স্থান থেকে ব্যাংকিং ও বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি ¯^াক্ষর হয়েছে| মঙ্গলবার (৭ এপ্রিল) মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়¤^র অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়|
এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটির শাখাগুলো থেকেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন জীবন বীমা পলিসি গ্রহণ ও প্রিমিয়াম জমা দেয়ার সুবিধা পাবেন|
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান এবং হেড অব ব্যাংক্যাসুরেন্স বিভাগ আবদুল্লাহ আল মামুন|
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ডিএমডি ও সিআরও মোহাম্মদ জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও নাজমুল হুদা সরকার এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মোহাম্মদ রাশেদ আখতারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ|

Posted ৬:০২ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


