
| শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 97 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে| ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে| তবে এই নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে| নির্বাচনে প্রতিদ্বন্দি চার প্রার্থীর মধ্যে তিনজনই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ¯ে^চ্ছাচারিতার অভিযোগ করেছেন| তারা নির্বাচনে ভোট গ্রহনের ব্যাপারে ¯^চ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন|
এ দিকে অপর এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জহিরুল হক ভূইয়া বলেন চাপ সৃষ্টি করে ভোট গ্রহন বাধাগ্রস্থ করা যাবে না| তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারি একটি মহলের বিরুদ্ধে মব সৃষ্টির মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্থ করার অপচেষ্টা চালানোরও অভিযোগ করেন| তিনি অভিযোগ করে বলেন, কিছু লোক অফিসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে| তিনি তাদের উদ্দেশ্যে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না|
অপরদিকে ভোট গ্রহনের মাত্র দুই দিন আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ¯ে^চ্ছাচারিতার অভিযোগ করেন প্রেডিডেন্ট প্রার্থীরা| এতে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. মো. আলী আফজাল, মোকাররম হোসাইন খান এবং ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের সেলিম|
সংবাদ সম্মেলনে তিন প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন প্রগতিশীল আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. আলী আফজাল| তিনি বলেন, শনিবার রিহ্যাব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে| নির্বাচন ¯^চ্ছ এবং নিরপেক্ষ করার জন্য কিছু বিষয়ে নির্বাচন কমিশনের জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত| কিন্তু নির্বাচন কমিশন আমাদের কোন বক্তব্যে কর্ণপাত করছেন না| এ জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে আমাদের বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে| সংবাদ সম্মেলনে নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে কয়েক দফা প্রস্তাব তুলে ধরা হয়|
প্রস্তাবসমূহ হলো- ভোট গ্রহনের শুরু থেকে শেষ পযর্ন্ত সকল প্রার্থী অথবা তাদের পোলিং এজেন্টকে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার ব্যবস্থা করতে হবে| ব্যালট পেপার বই, সংখ্যা ও না¤^ার এজেন্ট অথবা প্রার্থীগণের সামনে যাচাই করতে হবে|
ভোটারদের ব্যালট পেপার নেওয়ার সময় ¯^াক্ষর ও টিপসই নিতে হবে| ভোট কাস্টিং শেষ হলে ভোট ব্যালট বইয়ের মুড়ি এজেন্ট ও কমিশনারের ¯^াক্ষর করা ও এজেন্টদের টিক দেওয়া সংখ্যা মিলে কাস্টিং ভোট সংখ্যা নির্ধারণ করতে হবে|
ভোট গণনার পূর্বে ব্যালট গণনা করে সংখ্যা মিলিয়ে নিতে হবে| কত ভোট কাস্টিং হলো এবং কত ভোট ব্যালট বাক্সে পড়লো অর্থাৎ কাস্টিং এবং ব্যালট বাক্সের ভোট এর কোনও তারতম্য আছে কিনা দেখতে হবে| গণনা শেষে রেজাল্ট শিটে ইলেকশন কমিশন এবং উপস্থিত এজেন্টদের ¯^াক্ষর থাকতে হবে| ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রাখতে হবে| একই সঙ্গে ভেতরের সিসি ক্যামেরার লাইভ ফুটেজ বাহিরে প্রজেকশনের ব্যবস্থা করতে হবে| ভোট গণনার পর ব্যালট সংরক্ষণ করতে হবে| প্রয়োজনে পুনগণনা বা যাচাই করার প্রয়োজন হতে পারে| সংবাদ সম্মেলনে বক্তারা ¯^চ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে রিহ্যাব নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন|


Posted ৯:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


