
| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 48 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে|
চট্টগ্রামে শেল জোহরা টাওয়ারে কোম্পানীর নিজ¯^ ভবনের সম্মেলন কক্ষে ১৭ মার্চ এ বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়|
পপুলার লাইফ ইন্স্যুরেন্সপিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফই ন্স্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ( ব্রাঞ্চ কন্ট্রোল) ˆসয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ- ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল, আল বারাকাহ& ইসলামী বীমা প্রকল্পের উপ- ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, একক বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক অরুন চন্দ্র নাথ প্রমুখ|
ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী|

Posted ৬:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


