
| বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 93 বার পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ফরিদপুর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা গ্যাসের চাহিদা মেটানো হবে। জেলায় গ্যাস সরবরাহ হলে শিল্প কলকারখানা গড়ে উঠবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ভোলা থেকে ফরিদপুরে গ্যাস আনা হবে। ফরিদপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। ফরিদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত সাদা মনের মানুষের বসবাসের উপযুক্ত একটি জেলা।
মন্ত্রী গত ২০ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নবনির্মীত ”পিতা এবং মুজিব মঞ্চ” উদ্বোধন শেষে বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি বলেন, ইতিহাসের যিনি ইতিহাস সেই ইতিহাসকে জীবন্ত করে মেলে ধরা হয়েছে এখানে। বঙ্গবন্ধুর রিন শোধ করার ক্ষমতা আমাদের নেই। কেননা হাজার হাজার মেঘ একত্রিত হলেও বঙ্গবন্ধুকে আড়াল করা যায় না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ফরিদপুর বেকার যুবকের সংখ্যা বেশি। তাদের জন্য কর্মসংস্থান করতে হবে। ফরিদপুরে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে। ফরিদপুরে চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজ ও মাদক ব্যবসায়িদের মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman


