বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ তাকাফুল ফোরামের আলোচনা ও ইফতার মাহফিল

  |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

বাংলাদেশ তাকাফুল ফোরামের আলোচনা ও ইফতার মাহফিল

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ তাকাফুল ফোরাম (বিটিএফ) ৪ এপ্রিল রাজধানীর মতিঝিলে বিআইআইএফ মিলনায়তনে “মাহে রমাদানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশের বীমা সেক্টরে ইসলামি বীমা তাকাফুলের পূর্নাঙ্গ অনুশাসন, পরিপালনে কান্ডারির ভূমিকা পালন করবে। বাংলাদেশ তাকাফুল ফোরামের আহবায়ক ড. আ ই ম নেছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিটিএফ এর উপদেষ্টা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফের সিইও ড. এস এম নুরুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিটিএফ-এর উপদেষ্টা ও বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যরেন্সের সিইও এম.এম. মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটিএফ-এর উপদেষ্টা ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোহাম্মদ সাইদুল আমিন, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর (রিসার্চ) ড. গোলজার-এ নবী, বিটিএফ-এর গবেষণা সেলের প্রধান মুফতি আব্দুল্লাহ মাসুম, সিএসএএ ও বিটিএফ-এর আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিএফ-এর আহবায়ক কমিটির ট্রেজারার ও মার্কেন্টাইল ইসলামী লাইফের শরীআহ কাউন্সিলের সদস্য সচিব মো. সালাহউদ্দীন।
এসএম নুরুজ্জামান বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ তাকাফুল ফোরামকে শক্তিশালীকরণের মাধ্যমে ইসলামী বীমার উন্নয়ন ও অগ্রযাত্রায় শামিল হতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। মনিরুল আলম তপন বাংলাদেশ তাকাফুল ফোরামের অগ্রগতি বাংলাদেশের ইসলামী বীমা সেক্টরের দৈন্যতা ঘুচাতে কার্যকর ভূমিকা পালনে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191