বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

  |   শনিবার, ২০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   119 বার পঠিত

জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

অর্থবিজ ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত । ১৫ এপ্রিল ছিল তাঁর জন্মদিন। তাঁর ৪৫তম জন্মদিনে দেশ-বিদেশে থাকা সহকর্মী, বন্ধু-বান্ধব, নিকট আত্মীয়-স্বজনসহ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এস এম নুরুজ্জামান ১৯৭৯ সালের ১৫ এপ্রিল কুমিল্লার মুরাদনগরে চন্দনাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি বীমা পেশায় কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। এ খাতের উন্নয়নে তিনি কাজ করে চলেছেন দৃঢ়তার সাথে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয় বীমা শিল্পে।
এস এম নুরুজ্জামান এক সময়ের দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে দীর্ঘ ১ যুগ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বও পালন করেছেন। পরবর্তীতে তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি (উন্নয়ন প্রশাসন বিভাগ) পদে যোগদান করেন।
চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে তিনি ২০১৪ সালে যোগদান করেন । ২০১৬ সালে তিনি কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পান। ২০১৯ সালের ১৫ এপ্রিল ৪০ বছর বয়সে তিনি প্রথমবারের মতো মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেন।
বীমা শিল্পে কর্মরত থাকার পাশাপাশি এস এম নুরুজ্জামান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কর্মকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এছাড়াও তিনি বীমা বিষয়ে গবেষণাধর্মী লেখালেখি করে চলেছেন নিয়মিত-ই।
পশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে একাধিকবার সফর করেছেন। দেশে অনুষ্ঠিত বিভিন্ন সভা ও সেমিনারে প্রতিনিয়তই অংশগ্রহণ করছেন।
এস এম নুরুজ্জামান বর্তমানে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী পরিষদেরও সদস্য তিনি। এছাড়াও তিনি রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল এর সদস্য।

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪০ অপরাহ্ণ | শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191