
| মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 115 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠার গৌরবময় সাফল্যের ৪০ বছর উদযাপন করেছে কোম্পানিটি। এ উপলক্ষে এনএলআই টাওয়ারে আজ দোয়া মাহফিল ও কেক কেটে কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক বিলকিস নাহার, পরিচালক এ এস এম মাঈনুদ্দিন মোনেম, পরিচালক এয়ার কমোডোর মো. আবু বকর এফসিএ, পরিচালক দাস দে প্রসাদ, পরিচালক মো. হারুন পাটোয়ারী, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএসহ কোম্পানির নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

Posted ৮:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
Arthobiz | zaman zaman


