বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির চেয়ারম্যান পদে ফের নিয়োগ পেয়েছেন শিবলী রুবাইয়াত

  |   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   117 বার পঠিত

বিএসইসির চেয়ারম্যান পদে ফের নিয়োগ পেয়েছেন  শিবলী রুবাইয়াত

অর্থবিজ ডেস্ক :
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আবারও চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। রবিবার শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ-মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো জাহিদ হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৭ মে অথবা নিয়োগ তারিখ থেকে চার বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী চলতি বছরের ১৬ মে তার মেয়াদ শেষ হবে।
বিএসইসির আগে অধ্যাপক শিবলী রুবাইয়াত সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন। পাশাপাশি বাণিজ্য অনুষদের ডিন হিসাবে চারবার দায়িত্ব পালন করেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহন করেন। তার বাবা রফিকুল ইসলাম খান অবসর গ্রহণের পূর্বপর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত হাসিনা মমতাজ। তার স্ত্রী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বিটিভির একজন সংবাদ পাঠিকা।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক ফোরাম আইওস্কোর এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191