
| শুক্রবার, ০৩ মে ২০২৪ | প্রিন্ট | 111 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান কোম্পানির প্রধান কার্যালয়ে গ্রুপ স্বাস্থ্য বীমা দাবির দুটি চেক হস্তান্তর করেন।
কোম্পানির প্রশাসন বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. তাওহীদ উদ্দিন এবং রি-ইন্স্যুরেন্স বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. শরীফুজ্জামান চেক গ্রহণ করেন । উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মো. নিজাম উদ্দীন ও গ্রুপ বীমা বিভাগের কর্মকর্তা মো. নাদিম হাসান এসময় উপস্থিত ছিলেন ।

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪
Arthobiz | zaman zaman


