শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলিসি বোনাস ঘোষণা করেছে জেনিথ ইসলামী লাইফ

  |   রবিবার, ১২ মে ২০২৪   |   প্রিন্ট   |   70 বার পঠিত

পলিসি বোনাস ঘোষণা করেছে জেনিথ ইসলামী লাইফ

অর্থবিজ ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বীমা গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করেছে । কোম্পানির ২০২৩ সালের ভ্যালুয়েশনে একচ্যুয়ারির সুপারিশ অনুযায়ী প্রতি হাজারে ৪০ টাকা পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার ফলে বীমা পলিসির মেয়াদ পূর্তিতে বা মৃত্যুদাবির ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা মূল বীমা অংকের ওপর সর্বোচ্চ ৪০ টাকা হারে বোনাস পাবেন জেনিথ ইসলামী লাইফের গ্রাহকরা।
এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুুরুজ্জামান বলেন, ২০২৩ সালের ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি আগামী বছর পলিসি বোনাসের এই হার আরো বাড়বে। কোম্পানির লভ্যাংশ বাড়ানের জন্য নবায়ন সংগ্রহ আরো জোরদার করা হচ্ছে। একইসঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় তথা সব ধরণের খরচ কমিয়ে আনার চেষ্টা করছি। আইপিও’র জন্য আবেদন করা হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191