শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রগতি লাইফের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

  |   রবিবার, ১২ মে ২০২৪   |   প্রিন্ট   |   64 বার পঠিত

প্রগতি লাইফের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের হোটেল সী প্যালেসে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। এতে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।
সম্মেলনের আহবায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদসহ সকল প্রকল্প প্রধান সম্মেলনে উপস্থিত ছিলেন।
সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২৩ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৩ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৪ ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়।
ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191