
| সোমবার, ২০ মে ২০২৪ | প্রিন্ট | 95 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের কার্যালয়ে আজ ২০ মে সোমবার চেকটি তাঁর হাতে তুলে দেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. ওবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তারিকুল হাসান, উপ-রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এমএস দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থী মো. শাকিনুর রহমানের আকষ্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান বীমা চুক্তি মোতাবেক ২ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে মোট ৫ জন ছাত্রের মৃত্যুদাবি পরিশোধ করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

Posted ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪
Arthobiz | zaman zaman


