শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআইএফ’র মতবিনিয় সভায় আইডিআরএ’র গাইড লাইন মেনে চলার পরামর্শ

  |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

বিআইএফ’র মতবিনিয় সভায় আইডিআরএ’র গাইড লাইন মেনে চলার পরামর্শ

অর্থবিজ প্রতিবেদক :
বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) মতবিনিময় সভা ৪ জুন রাজধানীর কাওরানবাজারে এনএলআই টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি.এম ইউসুফ আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
সভায় ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দীন, ইসলামী ইন্স্যুরেন্সের সিইও মো. আব্দুল খালেক মিয়া, সোনার বাংলা ইন্স্যুরেন্সের সিইও মো. সামসুল হুদা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সিইও শামীম হোসাইন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সিইও নিমাই কুমার সাহা, চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হক, ট্রাস্ট লাইফের সিইও গিয়াস উদ্দিন, প্রগতি ইন্স্যুরেন্সের সিইও সৈয়দ সেহাব উল্লাহ আল-মঞ্জুর, রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও ড. এ.কে.এম সারোয়ার জাহান জামীল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির অর্ধশতাধিক সিইও যোগ দেন। ন্যাশনাল লাইফের সার্বিক সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় বীমা কোম্পানিগুলোকে আইডিআরএ’র কমিশন শিডিউল মেনে চলার পরামর্শ দিয়ে বীমা দাবি সময়মতো পরিশোধ করার তাগিদ দেয়া হয়। সভায় নন-লাইফের বিজনেস প্রকিউরমেন্ট কমানোর পাশাপাশি ব্যবস্থাপনা ব্যয় আইডিআরএ’র গাইডলাইন অনুযায়ী প্রদানের তাগিদ দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, আইডিআরএ এবং সাধারণ বীমা করপোরেশনের যৌথ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতি গুরুত্ব দেয়া হয়। এছাড়া যেসব জীবন বীমা কোম্পানি গ্রাহকের টাকা পরিশোধ করছে না তাদেরকে দাবি পরিশোধের বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়। লাইফ-নন-লাইফ দু’ধরণের কোম্পানিতেই শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সভায় আলোচনা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191