শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে সাড়ে ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   104 বার পঠিত

ব্লক মার্কেটে সাড়ে ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ০৬ জুন মঙ্গলবার ব্লক মার্কেটে ৪০ কোম্পানির মোট ৫২ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো, স্কয়ার ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ব্রাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ার লেনদেনে হয়েছে ৬ কোটি ৩০ লাখ টাকার। আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। আজ ব্যাংকটির ৫ কোটি ৭৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191