
| শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পাকুন্দিয়া জোনাল অফিসের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান ০৭ জুন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজেন অধ্যক্ষ জনাব মোঃ কফিল উদ্দিন, ঐতিহ্য পাকুন্দিয়ার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান ভূইয়া এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানির এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) এইচ.এম. মিলন রহমান।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন ও সম্পদের যাবতীয় ঝুঁকি বহনের ক্ষেত্রে বীমাসেবা জীবনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উপস্থিত সকলকে তিনি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর সেবা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

Posted ৬:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
Arthobiz | zaman zaman


