
| শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বায়েজিদ মুজতবা সিদ্দিকী ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বার্হী কর্মকর্তা (সিইও)। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ৩ বছরের জন্য তার নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে।
বায়েজিদ মুজতবা সিদ্দিকীর এর আগে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সর্বশেষ প্রাইম ইন্স্যুরেন্সে সিইও পদে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং চট্টগ্রাম ‘ল কলেজ’ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিন যুগ ধরে সুনামের সঙ্গে বীমা পেশায় সংশ্লিষ্ট রয়েছেন তিনি। অবলিখন, দাবি ও পুনঃবীমা সহ তথ্যপ্রযুক্তি খাতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। বীমা খাতে একজন দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে তার যথেস্ট সুনাম রয়েছে।

Posted ৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
Arthobiz | zaman zaman


