বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যান শিগগির নিয়োগ হবে: অর্থ উপদেষ্টা

  |   রবিবার, ১১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যান শিগগির নিয়োগ হবে: অর্থ উপদেষ্টা

অর্থবিজ ডেস্ক :
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিগগির নিয়োগ দেওয়া হবে। রোববার ১১ আগস্ট সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক দখল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অর্থ উপদেষ্টা বলেন, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম। ধরপাকড় তো কম করিনি আমরা। যে করেছে তাকে ধরবো। তারপরও কে করেছে না করেছে, নো বডি ইজ অ্যালাউড। আজ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে ব্যাংকের পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আজ সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে বৈষম্যবিরোধী ব্যাংকার সামাজের ব্যানারে বিক্ষোভ করেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ইসলামী ব্যাংক দখল নিয়ে এস আলম গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের হাতাহাতি এবং গোলাগুলি ঘটনা ঘটে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191