বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকিং খাতের সংস্কারে আইএমএফের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ

  |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

ব্যাংকিং খাতের সংস্কারে আইএমএফের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ

অর্থবিজ প্রতিবেদক :
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে আজ সচিবালয়ে তার দপ্তরের সভাকক্ষে ঢাকায় সফররত আইএমএফ-এর একটি প্রতিনিধি সাক্ষাত করেছেন।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, দেশের আর্থিক খাতের সংস্কার ও বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন,‘আইএমএফ আমাদের বাজেটের উল্লেখযোগ্য সহায়তা প্রদান করে। আইএমএফ-এর একটি প্রতিনিধি দল আমাদের এখানে এসেছে। আমরা তাদের সঙ্গে দেশের আর্থিক খাতের সংস্কারে সহায়তার বিষয়ে আলোচনা করেছি। আমরা তাদের জানিয়েছি, ইতোমধ্যে ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং অতিরিক্ত তহবিলের বিধানসহ সম্ভাব্য সংস্কারের ক্ষেত্র অনুসন্ধানের জন্য এক সপ্তাহব্যাপী সফরে এসেছে আইএমএফ মিশন চিফ ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সালেহউদ্দিন বলেন, অর্থনীতিতে বিভিন্ন সংস্কার পদক্ষেপ গ্রহণের জন্য সম্পদ আহরণ করা অপরিহার্য। আমরা আমাদের স্থানীয় সম্পদ যথাসম্ভব ব্যবহার করব, তবে নির্দিষ্ট খাতের জন্য আমাদের বিদেশী সহায়তার প্রয়োজন হবে।
অর্থ উপদেষ্টা আরও জানান, সরকারের পক্ষ থেকে আগামী অক্টোবরে আইএমএফ-এর সাথে আরও আলোচনা হবে, যেখানে ঋণদাতা সংস্থার নীতিনির্ধারকদের সাথে পরামর্শ

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191