
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 91 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটির ঘোষণা করেছে। এর ফলে দেশের বীমা অফিসসহ সকল সরকারি বেসরকারি অফিস।কাল বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা চার দিন ছুটি থাকছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটিকালে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই সময়সূচির আওতার বাইরে থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনের বরাত দিয়ে বীমা কোম্পানিগুলোকে পরিপালনের নির্দেশনা দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

Posted ৭:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman


