বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ ইসলামী লাইফ ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করছে : সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   72 বার পঠিত

জেনিথ ইসলামী লাইফ ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করছে : সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী

অর্থবিজ ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী বলেছেন কোম্পানিটি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
কক্সবাজারে অতিসম্প্রতি অনুষ্ঠিত জেনিথ ইসলামী লাইফের বার্ষিক ব্যবসা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী বলেন, লাইফ বীমার মূল কথা হলো দাওয়া (কমিউনিকেশন)। ইসলামী অর্থনীতির জন্য কাউকে আহবান করা। এখানে অন্যকে বুঝাতে হয়। নিজেও বুঝতে হয়।
জেনিথ ইসলামী লাইফের শরীয়া বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দিন জাফরী বলেন, এখানে (বীমা কোম্পানিতে) মুসলিম-অমুসলিম সবার জন্যই কাজ করা হয়। মুসলমান সাম্প্রদায়িক হয় না। সবার কল্যাণে কাজ করে। সুতরাং এখানে এক কাজেই দুই কাজ করা হয়। অর্থনীতির দিক দিয়ে কল্যাণ কাজ করা হয় এবং দাওয়ার কাজ করা হয়। কারন, অমুসলিমরাও জানবে-বুঝবে যে কেন এটা ইসলাম হলো। অর্থাৎ ইসলামী বীমার মাধ্যমে মানুষকে ইসলামী অর্থনীতির দিকে আহবান করা হয়।
তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, এই কোম্পানির মুখ্য নির্বাহী একজন যোগ্য লোক। তার জ্ঞান, নির্বাহী ক্ষমতা এবং অর্গানাইজিং ক্যাপাসিটি ুসব কিছু মিলিয়ে তিনি একজন যোগ্য লোক। সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী বলেন, এই কোম্পানির সাথে আমি যুক্ত আছি, শরীয়া বোর্ডের চেয়ারম্যান। কোম্পানির শরীয়া সভায় আমি উপস্থিত হয়েছি। দেখেছি, তারা ইসলামী অর্থনীতির জন্য কাজ করছে। সব দিক থেকে এটি ইসলামী বীমা কোম্পানি।

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191