শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   90 বার পঠিত

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাসিক ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা শনিবার (৯ নভেম্বর) কুমিল্লার বার্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সকল সংগঠন প্রধানগণ। সভার সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. আব্দুল কাদের। সভায় সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় দেড় শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০০ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191