শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

  |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   66 বার পঠিত

পাবনায় পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

অর্থবিজ ডেস্ক :
পাবনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনায় কোম্পানির নিজস্ব ভবনে শুক্রবার (১৫ নভেম্বর) এ সভার আয়োজন করা হয়।
পপুলার লাইফের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ফিরোজ্জামান উজ্জ্বল।
এ সময় আরও বক্তব্য রাখেন, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সাইফুল ইসলাম রাশেদ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলাম, ফজলুল হক, জনপ্রিয় বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ প্রমুখ। সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191