বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিম উদ্দিনের নেতৃত্বে ২৫ প্রেস্টিজিয়াস পুরস্কার ন্যাশনাল লাইফের ঝুলিতে

  |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

কাজিম উদ্দিনের নেতৃত্বে ২৫ প্রেস্টিজিয়াস পুরস্কার ন্যাশনাল লাইফের ঝুলিতে

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গত কয়েক বছরে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে অন্তত ২৫টি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। প্রতিষ্ঠান মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজিম উদ্দিনের দক্ষ নেতৃত্ব এবং দূরদর্শী পরিকল্পনায় এই অসাধারণ সাফল্য এসেছে বলে জানিয়েছে কোম্পানির একটি দায়িত্বশীল সূত্র।
সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কাজিম উদ্দিন প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন, গ্রাহকসেবা উন্নয়ন এবং বীমা খাতের সার্বিক অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করেন। তার দিকনির্দেশনায় ন্যাশনাল লাইফ দেশের বীমা খাতে একাধিক রেকর্ড সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করেছে।
প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে দেশ থেকে পেয়েছে ১৪টি পুরস্কার। সেগুলো হলো- ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২০; ৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১; ১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২; ১১ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৩; ১২ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১; ১৩ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; ২৩ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ২৪ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; শীর্ষ করদাতার সম্মাননা (২০২১-২০২২) অর্থবছর; শীর্ষ করদাতার সম্মাননা (২০২২-২০২৩) অর্থবছর; বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৩ এবং বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৪।
আন্তর্জাতিক পর্যায় থেকে ন্যাশনাল লাইফ পেয়েছে ১১টি পুরস্কার। সেগুলো হলো- সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২৩; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২১; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২; প্রেস্টিজ অ্যাওয়ার্ড, ইংল্যান্ড; কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সিএমও এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২ এবং এশিয়া’স বেষ্ট কোম্পানি অব দি ইয়ার অ্যাওয়ার্ড-২০২২ বার্কশায়ার মিডিয়া, আমেরিকা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, কাজিম উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক বছরে ন্যাশনাল লাইফের যত অর্জন তা সত্যিকার অর্থেই ঈর্ষণীয়। এই মুহূর্তে বীমা খাতে তার বিকল্প মুখ্য নির্বাহী তিনি নিজেই।
এ প্রসঙ্গে কাজিম উদ্দিন বলেন, “এই অর্জন পুরো ন্যাশনাল লাইফ পরিবার ও দেশের বীমা খাতের জন্য সম্মানের। আমরা আগামী দিনেও গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আরও এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”(বাণিজ্য বার্তার সৌজন্যে)

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191