বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। এতে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। সভায় ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্সশিট অনুমোদিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল কবির, পরিচালকবৃন্দ এ. এস. এম. ফিরোজ আলম, এম. আমানউল্লাহ, আলহাজ্ব মোশাররফ হোসেন ও স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম। ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, ব্যাংকের উদ্যোক্তাবৃন্দ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।
ব্যাংকের চেয়ারম্যান বক্তব্যে ২০২৪ সালের অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২৪ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২৫ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, চাহিদামাফিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবনে মার্কেন্টাইল ব্যাংক আরও জোর দিবে, যাতে করে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করা যায়।
উল্লেখ্য ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ০.৫৮ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৭৫ টাকা এবং শেয়ারপ্রতি নীট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৭.৮০ টাকা।
উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা এবং ড. মো. জাহিদ হোসেন, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২১ অপরাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191