
| শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। সিএসআরের অংশ হিসেবে ব্যাংকের ইসলামী ব্যাংকিং ফান্ড থেকে ৫ লাখ ও মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে ১০ লাখ টাকা দেয়া হয়েছে।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নিহতের স্ত্রী আইরিন আকতার প্রিয়ার কাছে আর্থিক সহায়তার কাগজপত্র হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান। খবর বিজ্ঞপ্তি।

Posted ৮:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


