
| মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 55 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার মধ্যে ‘অনলাইন ফিস কালেকশন’ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল ফি ও অন্যান্য পেমেন্ট ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম—সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর উপস্থিতিতে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ড. এম কামাল উদ্দীন জসীম ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলীসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ৬:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


