শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমসি এন্টারপ্রাইজকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে প্রাইম ব্যাংক

  |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   61 বার পঠিত

এসএমসি এন্টারপ্রাইজকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে প্রাইম ব্যাংক

অর্থবিজ প্রতিবেদক :
এসএমসি এন্টারপ্রাইজ ও প্রাইম ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীতে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বাক্ষর হয়।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। সম্প্রতি রাজধানীতে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে সব ধরনের অভ্যন্তরীণ অর্থ পরিশোধ ও লেনদেন সম্পন্ন করতে পারবে। একই সঙ্গে ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশ থেকে বিক্রয় আয়ের সংগ্রহ (সেলস কলেকশন) কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
এছাড়া প্রাইম ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ও রিকনসিলিয়েশন সিস্টেম ব্যবহার করে এসএমসি এন্টারপ্রাইজের আর্থিক ব্যবস্থাপনা আরো দক্ষ ও স্বচ্ছ হবে বলে জানানো হয়েছে।
চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশিদ এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ এর মাধ্যমে করপোরেট গ্রাহকরা নিরাপদ ও সহজ উপায়ে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে ইলেকট্রনিক ও কাগজ-ভিত্তিক উভয় ধরনের লেনদেন করা যায়। এর মধ্যে রয়েছে— আরটিজিএস, বিইএফটিএন, আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর, এনপিএসবি, মোবাইল ওয়ালেট ট্রান্সফার এবং ডিজিটাল স্বাক্ষরযুক্ত করপোরেট চেক ও পে অর্ডার ইস্যু করার সুবিধা।
এছাড়া প্রাইমপে প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা সহজে শুল্ক, কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ইউটিলিটি বিলও পরিশোধ করতে পারেন। দ্রুত অথরাইজেশন প্রক্রিয়ার কারণে গ্রাহকরা অল্প সময়ে লেনদেন সম্পন্ন করতে পারেন, এতে খরচ কমে ও স্বচ্ছতা বৃদ্ধি পায়।
দ্বৈত নিরাপত্তা যাচাই (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) ব্যবস্থায় সুরক্ষিত এ প্ল্যাটফর্মটি ওয়েবের মাধ্যমে যেকোনো সময় ও স্থান থেকে ব্যবহারের সুযোগ দেয়। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সেবার মাধ্যমে করপোরেট গ্রাহকরা আরো দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ ব্যাংকিং অভিজ্ঞতা পাবেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191