শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ব্যাংকের নতুন এমডি ওসমান এরশাদ

  |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

ঢাকা ব্যাংকের নতুন এমডি ওসমান এরশাদ

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওসমান এরশাদ ফয়েজ। রোববার (১১ জানুয়ারি) থেকে তিনি এমডি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকটি জানিয়েছে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ওসমান এরশাদ ফয়েজের নিয়োগ অনুমোদন দিয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তার নিয়োগ অনুমোদন এবং একই দিনে কাজে যোগদানের অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, ওসমান এরশাদ ফয়েজের আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা আছে। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহপ্রতিষ্ঠাতা।
ওসমান এরশাদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের এমডি ও সিইও এবং এএমটিডি ডিজিটালের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাজীবন শুরু হয়।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন ওসমান এরশাদ। তিনি ইনসিড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ লিজেন্ড অ্যাওয়ার্ড পান। কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও সুযোগ নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবেও তিনি প্রশংসিত।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191