শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আস্থা লাইফ ও বিআইএলএসের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

  |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   50 বার পঠিত

আস্থা লাইফ ও বিআইএলএসের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

অর্থবিজ ডেস্ক :
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস)-এর মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি বুধবার চুক্তি স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়।
আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.) এবং বিআইএলএসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বিআইএলএসের সকল কর্মকর্তা ও কর্মচারী আস্থা লাইফের গ্রুপ বীমা সুবিধার অন্তর্ভুক্ত হয়ে জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন।
উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191