শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   32 বার পঠিত

রংপুরে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রংপুর অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনসুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনসুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী। এছাড়া বিভিন্ন বিভাগ ও অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে কোম্পানির ব্যবসা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তিনি সকল কর্মকর্তাকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় রংপুর অঞ্চলের সার্বিক ব্যবসা কার্যক্রম, প্রিমিয়াম আহরণ, দাবি নিষ্পত্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা গ্রাহকসেবার মান বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে দাবি নিষ্পত্তির চেক তুলে দেওয়া হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191