শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ’র নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে প্রত্যাহার

ড. বিশ্বজিৎ কুমার মন্ডল এক বছর এমডি হতে পারবেন না

  |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   100 বার পঠিত

ড. বিশ্বজিৎ কুমার মন্ডল এক বছর এমডি হতে পারবেন না

অহিদুজ্জামান মিঞা :
বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে হোমল্যন্ড লাইফ ও যমুনা লাইফের সাবেক সিইও ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের উপর আরোপিত নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে তুলে নেয়া হয়েছে।
জানা গেছে, এই আদেশ জারি তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে তিনি কোন বীমা কোম্পানির সিইও পদে যোগ দিতে পারবেন না। এমনকি তিনি আর কখনোই হোমল্যন্ড লাইফ ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও পদে দায়িত্ব পালন করতে পারবেন না। আইডিআরএ’র পরিচালক (আইন) মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ ১ ফেব্রুয়ারি জারি করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, হোমল্যান্ড লাইফের প্রাক্তন মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার মন্ডলকে বীমা আইন-২০১০ এর ৫০(১) (খ) ধারায় বিগত ২১ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে উক্ত বীমা কারীর মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে অপসারন করা হয।
বিশ্বজিত কুমার মন্ডল উক্ত অপসারন সংক্রান্ত তার দায়েরকৃত রীট মামলা সমূহ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাপূর্বক অপসারন আদেশটি প্রত্যাহারের আবেদন করেন। সাবির্ক বিষয় বিবেচনায় কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে তার আবেদনটি মঞ্জুর করেন।
শর্তসমূহ হচ্ছে, ক. তিনি হোমল্যান্ড লাইফ ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কোন পদে নিয়োজিত হতে পারবেন না। খ. অত্র আদেশ প্রদানের তারিখ হতে এক বছর অতিক্রান্ত না হওয়া পযর্ন্ত অন্য কোন বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করতে পারবেন না। গ.এক বছর অতিক্রান্ত হবার পর হোমল্যান্ড লাইফ ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া অন্য যে কোন বীমা কোম্পানিতে সিইও দায়িত্ব পালন করতে পারবেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ২:১০ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191