শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক দুই কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

  |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   103 বার পঠিত

ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক দুই কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

 

অর্থবিজ প্রতিবেদক :
ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহমুদ হাসান এবং প্রতিষ্ঠানটির সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) জান্নাতুন নেসা জাকিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। উল্লেখ্য, দু’জনের মধ্যে মাহমুদ হাসান বর্তমানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত আছেন।
আজ বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই দুই কর্মকর্তার মধ্যে মাহমুদ হাসান বর্তমানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।
দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল উক্ত দুই কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে বুধবার (৪ মার্চ) আদালতে আবেদন করেন। মাহমুদ হাসানের বিষয়ে আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। পাশাপাশি দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা একটি মামলাও তদন্তাধীন।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। এ প্রেক্ষিতে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। অপরদিকে, জান্নাতুন নেসা জাকিয়ার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন-এমন তথ্য অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফলে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191