বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ'র নির্দেশনা

নন-লাইফ বীমা কোম্পানিকে ৩০ জুনের মধ্যে সলভেন্সি মার্জিন বিবরণী জমা দিতে হবে

  |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

নন-লাইফ বীমা কোম্পানিকে ৩০ জুনের মধ্যে সলভেন্সি মার্জিন বিবরণী জমা দিতে হবে

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আগামী ৩০ জুনের মধ্যে সকল নন-লাইফ বীমা কোম্পানিকে সলভেন্সি মার্জিন সংক্রান্ত নিরীক্ষক প্রত্যায়িত বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে। আইডিআরএ’র বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয় পরিবীক্ষণ শাখা (নন-লাইফ) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সম্প্রতি জারি করা হয়েছে। আইডিআরএ’র উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, বীমা আইন ২০১০ এর ধারা ৪৩-এর উপধারা (৬) অনুযায়ী নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা পরিচালনাকারী প্রতিটি বীমাকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত সলভেন্সি মার্জিন বজায় রাখতে হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, একজন অনুমোদিত নিরীক্ষক কর্তৃক প্রত্যায়িত সলভেন্সি মার্জিন সম্পর্কিত বিবরণী নির্ধারিত পদ্ধতিতে আইডিআরএ’র কাছে দাখিল করার বিধান রয়েছে। এ বিবরণীর মাধ্যমে বীমা কোম্পানির আর্থিক সক্ষমতা এবং দায় পরিশোধের সামর্থ্য সম্পর্কে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিশ্চিত হয়।
এ প্রেক্ষিতে নন-লাইফ বীমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা-২০২৪ এর তফসিল ১, ২ এবং ৩ অনুযায়ী প্রস্তুতকৃত ও নিরীক্ষক প্রত্যায়িত বিবরণী প্রতিবছর ৩০ জুনের মধ্যে আইডিআরএ’র কাছে জমা দেয়ার জন্য সব নন-লাইফ বীমা কোম্পানিকে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191