শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীমা প্রতিষ্ঠানে সিইও পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

আইডিআরএ’র আদেশ পুন:বিবেচনার আবেদন করেছেন ড. বিশ্বজিৎ কুমার মন্ডল

  |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

আইডিআরএ’র আদেশ পুন:বিবেচনার আবেদন করেছেন  ড. বিশ্বজিৎ কুমার মন্ডল

অহিদুজ্জামান মিঞা :
হোমল্যন্ড লাইফ ও যমুনা লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. বিশ্বজিৎ কুমার মন্ডল গত ১ মার্চ দেয়া পত্রটি প্রত্যাহার করে নিয়ে তাকে যে কোন বীমা প্রতিষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা অথবা যে কোন পদে কাজ করার সুযোগ করে দেয়ার আবেদন জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে। ড. বিশ্বজিৎ কুমার মন্ডল ২ মার্চ আইডিআরএ’র চেয়ারম্যান বরাবর দেয়া এক পত্রে এই আবেদন জানান।
ড. বিশ্বজিৎ কুমার মন্ডল পত্রে উল্লেখ করেন, এ ধরনের সিদ্ধান্ত দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। বীমা কর্তৃপক্ষের এই আদেশ বহাল থাকলে তিনি ক্ষতিগ্রস্থ হবেন। তিনি বীমা কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আদালতের মামলা তুলে নিয়েছেন। মামলা তুলে নেয়ার পর তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে তুলে নেয়া হয়েছে। এতে তিনি এক বছর কোন বীমা প্রতিষ্ঠানে সিইও পদে চাকরি করতে পারবেন না। এমনকি ভবিষ্যতে আর কখনো হোমল্যান্ড লাইফ ও যমুনা লাইফে সিইও পদে চাকরি করতে পারবেন না। তার ওপর এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। তিনি এই সিদ্ধান্ত পুন:বিবেচনার অনুরোধ জানিয়েছেন পত্রে।

জানা গেছে, এর আগে গত ১ মার্চ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা প্রতিষ্ঠানে সিইও পদে চাকরি করার ক্ষেত্রে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে তুলে নিয়ে তাকে একটি পত্র দেয়, যার স্মারক নং-৫৩.০৩,০০০০,০০০,০৭১,.৫২,০০০২,.২৬.০৮। পত্রে উল্লেখ করা হয়, এই আদেশ জারি তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে তিনি কোন বীমা কোম্পানির সিইও পদে যোগ দিতে পারবেন না। এমনকি তিনি আর কখনোই হোমল্যন্ড লাইফ ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও পদে দায়িত্ব পালন করতে পারবেন না। আইডিআরএ’র পরিচালক (আইন) মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ ১ মার্চ জারি করা হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, হোমল্যান্ড লাইফের প্রাক্তন মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার মন্ডলকে বীমা আইন-২০১০ এর ৫০(১) (খ) ধারায় বিগত ২১ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে উক্ত বীমা কারীর মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে অপসারন করা হয।
বিশ্বজিত কুমার মন্ডল উক্ত অপসারন সংক্রান্ত তার দায়েরকৃত রীট মামলা সমূহ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাপূর্বক অপসারন আদেশটি প্রত্যাহারের আবেদন করেন। সাবির্ক বিষয় বিবেচনায় কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে তার আবেদনটি মঞ্জুর করেন।
শর্তসমূহ হচ্ছে, ক. তিনি হোমল্যান্ড লাইফ ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কোন পদে নিয়োজিত হতে পারবেন না। খ. অত্র আদেশ প্রদানের তারিখ হতে এক বছর অতিক্রান্ত না হওয়া পযর্ন্ত অন্য কোন বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করতে পারবেন না। গ.এক বছর অতিক্রান্ত হবার পর হোমল্যান্ড লাইফ ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া অন্য যে কোন বীমা কোম্পানিতে সিইও দায়িত্ব পালন করতে পারবেন।
আইডিআরএ’র সদস্য আপেল মাহমুদ এ বিষয়ে অর্থবিজকে বলেন, আমরা তার বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনার চেষ্টা করেছি। বীমা কর্তৃপক্ষের আদেশ লংঘন করায় শর্তসাপেক্ষে তাকে সুযোগ দেয়া হয়েছে। এতটুকু ব্যবস্থা না নিলে সেক্টরে শৃঙ্খলা বলে কিছু থাকবে না। তিনি আরও বলেন, তিনি এক বছর সিইও পদে দায়িত্ব পালন করতে পারবেন না। তবে বীমা প্রতিষ্ঠানে অন্য পদে দায়িত্ব পালন করতে পারবেন। এক বছর মেয়াদ শেষে বীমা প্রতিষ্ঠানে সিইও পদেও দায়িত্ব পালন করতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৭ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191