বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক নথি সংগ্রহে কাজ চলছে : বিপিসি চেয়ারম্যান

  |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক নথি সংগ্রহে কাজ চলছে : বিপিসি চেয়ারম্যান

অন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে সেফ প্যাসেজ দেওয়ার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বক্তব্যের আনুষ্ঠানিক নথি সংগ্রহে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
আজ শুক্রবার (২৭ মার্চ) তিনি এ তথ্য জানান। বিপিসি চেয়ারম্যান বলেন,‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে বিষয়টি জেনেছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কিত ডকুমেন্ট সংগ্রহের চেষ্টা করছি।’
এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। অনেক দেশ ও জাহাজ মালিক নিরাপদে প্রণালি পার হওয়ার জন্য তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। যেসব দেশকে ইরান বন্ধু মনে করে অথবা বিশেষ প্রয়োজনে অনুমতি দেয়, তাদের জন্য ইরানি সশস্ত্র বাহিনী নিরাপদ পাহারার ব্যবস্থা করছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের এই বিশেষ তালিকায় চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশের নাম উল্লেখ করেছে। ইতিমধ্যে ভারতের দুটি জাহাজ এই সুবিধা নিয়ে প্রণালি পার হয়েছে এবং বাংলাদেশের সঙ্গেও এ বিষয়ে সমন্বয় করা হয়েছে বলেও জানিয়েছিলেন আরাঘচি।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে ইরানের সবুজ সংকেত দেশের বিদ্যমান জ্বালানি সংকট মেটাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কর্মকর্তারা জানান, বাংলাদেশ এ পর্যন্ত চীন থেকে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে আসছিল। ইরান সম্প্রতি চীনের জাহাজ চলাচলে কোনো বিঘ্ন না ঘটানোর ঘোষণা দিয়েছে। এর ফলে চীনের কোম্পানি ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে বাংলাদেশ নিয়মিত পরিশোধিত তেল আমদানির সুযোগ পাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191