
| রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রোববার (২৯ মার্চ) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক। সভায় কর্তৃপক্ষের অন্যান্য সদস্যসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করে আইডিআরএ।

Posted ৫:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬
Arthobiz | zaman zaman


