
| শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একক বীমা বিভাগের উদ্যোগে ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহণে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোডস্থ ডিআর টাওয়ারে অবস্থিত ডেল্টা লাইফ ট্রেনিং সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা, নারায়ণগঞ্জ, নবাবগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ কর্ম এলাকার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বীমা খাতে দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ডেল্টা লাইফ এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (ডিএমডি ও সিএফও) মিলটন বেপারি, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হিসাব) পল্লব ভৌমিক এবং একক বীমা বিভাগের উন্নয়ন প্রধান মো. ফরহাদ জলিল। এছাড়াও কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সেলফ মেড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফকরুদ্দিন আসিফ।

Posted ৫:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


