
| বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) মো. ফজলুল হককে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে| সংস্থার এই গুরুত্বপূর্ণ পদটি এক মাসের অধিক সময় শূন্য ছিল| এতে প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হচ্ছিল| সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন|
আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলমের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং একই সঙ্গে সদস্য (প্রশাসন) মো. ফজলুল হককে চেয়ারম্যান পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়| তিনি সংস্থাটির নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পযর্ন্ত এ দায়িত্ব পালন করবেন|
বুধবার (৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা-১ শাখা) থেকে দুটি পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়েছে| উপসচিব ইফতেখাইরুল করিম ¯^াক্ষরিত ওই আদেশে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(৩) অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে|
মো. ফজলুল হককে আর্থিক ক্ষমতাসহ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে| সংস্থাটির নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন|
আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম গত ২ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন | এ দিনে অর্থমন্ত্রনালয়ে তার পদত্যাগ পত্র জমা দেয়ার পর থেকে তিনি আর অফিস করেন নি| দীর্ঘ এক মাসের অধিক সময় পর ৮ এপ্রিল বুধবার সরকার তার পদত্যাগপত্র গ্রহন করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং একই সাথে তার চুক্তিভিত্তিক নিয়োগের বাকি সময়কাল বাতিল করা হয়েছে|

Posted ১২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


