
| সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 77 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে| সম্প্রতি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিমের সভাপতিত্বে কক্সবাজারের লং বীচ হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়|
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান| উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগণ|
সারাদেশ থেকে সফল উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন| সম্মেলনে ২০২৫ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়| সম্মেলনে ২০২৫ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৬ ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়|
ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়| মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে|

Posted ৫:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


