শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সন্ধানী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

কক্সবাজারে সন্ধানী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৬ সম্প্রতি কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে| সম্মেলনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা সভাপতিত্ব করেন| সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক কর্মকর্তা ও উন্নয়ন কর্মী অংশ নেন|
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক শাফাফ রহমান সাদ|
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কর্ণেল (অব.) ওয়েস হুদা, পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী (এফসিএ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার এবং সন্ধানী লাইফ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অব.) সালেহ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা|
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০০ জনের বেশি সফল জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম), ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) এবং ফিল্ড অ্যাসোসিয়েট (এফএ) অংশগ্রহণ করেন|
২০২৬ সালে নতুন রিক্রুটমেন্ট বৃদ্ধি, পলিসির নবায়ন হার (পারসিসটেন্সি) উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়|
অনুষ্ঠানে ২০২৫ সালের ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের মাঝে উপহার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়|

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191