শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল লাইফের প্রথম প্রান্তিকে ৫২৪ কোটি টাকা দাবি পরিশোধ

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

ন্যাশনাল লাইফের প্রথম প্রান্তিকে ৫২৪ কোটি টাকা দাবি পরিশোধ

অর্থবিজ প্রতিবেদক :
দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারিু-মার্চ) ৫২৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে | কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে|
কোম্পানিটি জানায়, গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ পরিশোধ করা হয়েছে| এতে পলিসিধারীদের আস্থা আরও জোরদার হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি|
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন বলেন, গ্রাহকের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য| সময়মতো দাবি পরিশোধের মাধ্যমে আমরা সেই আস্থা ধরে রাখার চেষ্টা করছি| ভবিষ্যতেও দ্রুত ও ¯^চ্ছতার সঙ্গে দাবি নিষ্পত্তির এই ধারা অব্যাহত থাকবে|
দীর্ঘমেয়াদি কার্যক্রমের চিত্র তুলে ধরে ন্যাশনাল লাইফ জানায়, ১৯৮৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তারা ৭৫ লাখের বেশি বীমা পলিসি বিক্রি করেছে| এই সময়ে মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২১ হাজার ৩২০ কোটি টাকা|
একই সময়ে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১৮ কোটি টাকা| বিনিয়োগ রয়েছে ৬ হাজার ২৪১ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৫১ কোটি টাকা| এ ছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ১২ হাজার ২২০ কোটি টাকা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ|

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191