শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

¯^দেশ ইসলামী লাইফে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি

  |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   132 বার পঠিত

¯^দেশ ইসলামী লাইফে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি

অর্থবিজ প্রতিবেদক :
¯^দেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ নিয়োগ দিতে আগ্রহী প্রার্থীদের দরখাস্ত আহবান করেছে বীমা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ| আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী ২২ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে|
আইডিআরএ’র ওয়েবসাইটে আজ ১৯ এপ্রিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে| বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কোনো ¯^ীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে| শিক্ষাজীবনে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকা আবশ্যক|
আবেদনকারীকে লাইফ বীমা খাতে ন্যূনতম ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে| এর মধ্যে মুখ্য নির্বাহী পদের ঠিক পরবর্তী পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক| অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে মুখ্য নির্বাহী হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে|
এক্ষেত্রে আবেদনকারীর বয়স ৪০ থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে| এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সংশ্লিষ্ট এসআরও (ঝজঙ ঘড়. ৩৭৫-খধ/ি২০১২ ও ঝজঙ ঘড়. ৩৩৮-খধ/ি২০২৩) অনুযায়ী অন্যান্য সকল যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে|
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে| আবেদনপত্র পাঠাতে হবে ‘চেয়ারম্যান, ¯^দেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ¯^দেশ টাওয়ার, ৪১/৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০’ এই ঠিকানায়|
অথবা একই সময়ের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বরাবরও আবেদনের দাখিল করা যাবে| এক্ষেত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে| এছাড়া ই-মেইলের (ংধিফবংযষরভব@মসধরষ.পড়স) মাধ্যমেও আবেদনপত্র দাখিল করা যাবে|
উল্লেখ্য, ¯^দেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ দীর্ঘদিন শূন্য রয়েছে| সর্বশেষ ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এ জেড কাওছার| বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) সর্বশেষ ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধির আবেদন না-মঞ্জুর করে অবিল¤ে^ নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়ে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ প্রদান করে|
কর্তৃপক্ষের স্মারক ন¤^র-৫৩.০৩.০০০০.০০০.০৩২.১১.০০০৯.১৮.২৪ পত্রে বলা হয়, বীমাকারীর পরিচালনা পর্ষদের ৫১তম বোর্ড সভায় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার কাউছারকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব প্রদান করা হয় এবং তার দায়িত্ব পালনের তিন মাস পূর্ণ হওয়ায় ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার কাওছারের দায়িত্ব পালনের মেয়াদ আরো তিন মাস বৃদ্ধি করে কর্তৃপক্ষকে অবহিত করে| কিন্তু বীমা আইন-২০১০ এর ৮০(৪) ধারা মোতাবেক মূখ্য নির্বাহী কর্মকর্তা পদ শূন্য হওয়ার পর সবোর্চ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার বিধান থাকায় সূএোক্ত স্মারক পত্রের আলোকে দাখিলকৃত ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ মেয়াদ বৃদ্ধির আবেদন না-মঞ্জুর করা হলো| কর্তৃপক্ষের এই নির্দেশ জারির পর দুই মাসের অধিক সময় পর এই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হলো| কোম্পানিটি বর্তমানে তীব্র আর্থিক সংকটে রয়েছে| কর্মকর্তা কর্মচারিদের কয়েক মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে| কেউ কেউ চাকরি ছেড়ে চলে গেছে| কোম্পানির পেইড আপ ক্যাপিটালের টাকা তুলে খরচ করেছে| এ জন্য পরিচালনা পর্ষদকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ| টাকা পূনর্ভরন করতে বার বার তাগাদা দিয়েছে কর্তৃপক্ষ&, কিন্তু কোম্পানির পরিচালনা বোর্ড কোন কথা কর্ণপাত করে নাই| বর্তমানে কোম্পানির ম্যানেজমেন্টে অচলাব্যস্থার সৃষ্টি হয়েছে| প্রধান কার্যালয়ে একটি ভূতুরে অবস্থা সৃষ্টি হয়ে আছে|

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191