শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের আনন্দভ্রমণ

  |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

সুন্দরবনে ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের আনন্দভ্রমণ

অর্থবিজ প্রতিবেদক :
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে চার দিনের এক রোমাঞ্চকর সফর শেষ করলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের গণ-গ্রামীণ বীমা ডিভিশন| গত ০৬ থেকে ০৯ এপ্রিল পর্যন্ত আয়োজিত এই ভ্রমণে প্রতিষ্ঠানটির গণ-গ্রামীণ বীমার প্রায় ৩৫০ জন উন্নয়নকর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন|
সুন্দরবন ভ্রমণের প্রাক্কালে ৬ এপ্রিল খুলনা ডেল্টা লাইফ টাওয়ারের কনফারেন্স হলে এক সম্মেলনের আয়োজন করা হয়| উক্ত সম্মেলনে এফসিএ ও সকল অংশগ্রহণকারীকে ¯^াগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিলটন বেপারী| এসময় কেন্দ্রীয় উন্নয়ন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন জোন অপারেশন সেন্টারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|
কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে প্রকৃতির সান্নিধ্যে মাঠকর্মীদের নতুন উদ্দীপনা সৃষ্টি এবং পারষ্পরিক সৌহার্দ্য বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য| চারদিনের এই ভ্রমণে সুন্দরবনের ˆনসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ নিয়ে সচেতনতামূলক নানাবিধ স্লোগান স¤^লিত ফেস্টুন প্রদর্শনের মধ্য দিয়ে সুন্দরবন রক্ষায় সচেতন থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191