শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফের সমঝোতা স্মারক ¯^াক্ষর

  |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফের সমঝোতা স্মারক  ¯^াক্ষর

অর্থবিজ প্রতিবেদক :
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশ (এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) ¯^াক্ষরিত হয়েছে| এই চুক্তির ফলে এখন থেকে দেশে বিক্রিত প্রতিটি হিরো মোটরসাইকেলের সাথে ক্রেতারা চার্টার্ড লাইফের বিশেষ বীমা সুরক্ষা সুবিধা উপভোগ করবেন|
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে ¯^াক্ষর করেন এইচএমসিএল নিলয় বাংলাদেশের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মন্ডল এফসিএ এবং চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ|
এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো মোটরসাইকেল রাইডারদের পথচলাকে আরও নিরাপদ করা এবং গ্রাহকদের মোটরসাইকেল ক্রয়ের সাথে সাথেই একটি নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করা| বাংলাদেশের অটোমোবাইল এবং বীমা খাতের মধ্যে এই ধরনের সমš^য় একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে|
চার্টার্ড লাইফের ডিরেক্টর মো. শরীফ হাসান এফসিএস বলেন, আমরা জানি বীমা সুবিধা বা আর্থিক কাভারেজ কখনো হারানো প্রাণ ফিরিয়ে দিতে পারে না| তবে একজন রাইডারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা দুর্ঘটনায় তার পরিবার যেন অন্তত অর্থনৈতিকভাবে ভেঙে না পড়ে, এই বীমা সেবা সেই কঠিন সময়ে সহায়ক ভূমিকা পালন করে| দুর্ঘটনা কখনোই আমাদের কাম্য নয়, তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকা জরুরি| গ্রাহকদের সেই মানসিক ও আর্থিক প্রস্তুতি নিশ্চিত করতেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি|
চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, বীমা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জীবনকে ঝুঁকিমুক্ত করতে আমরা নিরলস কাজ করছি| হিরো বাংলাদেশের সাথে এই অংশীদারিত্ব রাইডারদের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবিলায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে|
অন্যদিকে, হিরো বাংলাদেশের পক্ষে এইচএমসিএল নিলয় বাংলাদেশের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মন্ডল বলেন, দুর্ঘটনাজনিত কারণে কোনো পরিবার যেন বিপর্যয়ের মুখে না পড়ে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস| বিশেষ করে আগামী কোরবানির ঈদের আগে প্রতিটি বাইকের সাথে এই বীমা সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আমরা গ্রাহকদের জীবন ও পরিবারকে সুরক্ষিত করতে চাই|
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন| এই উদ্যোগের মাধ্যমে দেশে বীমা সচেতনতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা সাশ্রয়ী উপায়ে মানসম্মত বীমা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191