
| বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার| বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ ঘোষণা দেন|
তিনি বলেন, “জন¯^ার্থ বিবেচনা করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে| আন্তঃজেলায় ৫২ সিটের গাড়ির ভাড়াও প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে| এছাড়া ডিটিসি ও মিনিবাসের ভাড়াও একই হারে বাড়িয়ে সমš^য় করা হয়েছে|”
ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা| আর দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা|
শেখ রবিউল আলম বলেন, “আন্তর্জাতিক সংকট সৃষ্টি হওয়ার পর সরকার প্রায় দেড় মাসের মতো চেষ্টা করেছে জ্বালানি তেলের দাম না বাড়াতে| পরবর্তীতে ন্যূনতম রেটে এটি বাড়ানো হয়েছে| প্রতি লিটারে ১৫ টাকার মতো বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে ভাড়া বাড়ানোর একটি দাবি উত্থাপিত হয়েছিল| বিষয়টি নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি|”
ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিষয়টিকে কেবল সমš^য় করতে চেয়েছি| যেহেতু জ্বালানির দাম বেড়েছে, তাই সমš^য়ের একটি দাবি ছিল| সেটি বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ˆবঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে|”
মন্ত্রী উল্লেখ করেন, ভাড়া বাড়ানোর ক্ষেত্রে মালিকদের পক্ষ থেকে কিছু যৌক্তিক দাবি ছিল| তবে সরকার সাধারণ মানুষের ¯^ার্থ রক্ষা করেই এই সমš^য় নিশ্চিত করেছে|
গত ১৮ এপ্রিল সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার| প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়| এরপরই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি জানান মালিক ও শ্রমিকরা| অবশেষে তাদের মেনে নিলো সরকার| এর আগে ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল| সেবারও জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে ওই সিদ্ধান্ত নেওয়া হয়|

Posted ৬:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


