বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ চেয়ারম্যান-সদস্যদের বয়সসীমা থাকছে না

  |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   76 বার পঠিত

আইডিআরএ চেয়ারম্যান-সদস্যদের বয়সসীমা থাকছে না

অর্থবিজ প্রতিবেদক :
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার| ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রি সভায় অনুমোদন দেয়া হয়েছে| এই সংশোধনী আইন হবার পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা থাকবে না|
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ˆবঠকে এই অনুমোদন দেয়া হয়| লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং (আইনি পরীক্ষা) সাপেক্ষে এই সংশোধনী চূড়ান্তভাবে কার্যকর করা হবে| আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করে| বিদ্যমান ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ছ) অনুযায়ী, চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত ছিল|
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বয়সসীমা নির্ধারিত থাকায় বীমা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ ব্যক্তিদের এই পদে নিয়োগ দেয়ার ক্ষেত্রে আইনি জটিলতা ˆতরি হচ্ছিল| জন¯^ার্থে এবং বীমা খাতের আধুনিকায়নে দক্ষ জনবল নিশ্চিত করতে এই সর্বোচ্চ বয়সসীমার শর্তটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে|
সংশোধনী প্রস্তাবে আরো উল্লেখ করা হয়েছে, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা ও নেপালসহ এশিয়ার অনেক দেশে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই| আন্তর্জাতিক এই চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের বীমা খাতের প্রশাসনিক সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191