
| রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত

বিশেষ প্রতিনিধি :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে|
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বেআজ রোববার (২৬ এপ্রিল) এই সভা অনুষ্ঠিত হয়| অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সভা শেষে প্রেসব্রিফিং-এ সাংবাদিকদের জানান, অধিকাংশ প্রকল্প পাস হলেও কয়েকটির ক্ষেত্রে বিশেষ শর্ত ও পর্যবেক্ষণ দেওয়া হয়েছে|
সভায় অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া দিকনির্দেশনা উল্লেখ করে জোনায়েদ সাকি জানান, সরকারি ব্যয়ে অত্যন্ত সাশ্রয়ী হওয়ার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী| প্রতিটি প্রকল্পের ব্যয়ের খাতগুলো যৌক্তিক কি না, তা কঠোরভাবে যাচাই-বাছাই করার ওপর জোর দেওয়া হয়েছে| বিশেষ করে প্রকল্পগুলো সামগ্রিকভাবে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কতটা ভূমিকা রাখবে এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সেগুলোর সামঞ্জস্য আছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে|
সরকারের চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো নতুন করে পর্যালোচনার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী| তিনি বলেন, বিগত সময়ে নেওয়া অনেক প্রকল্প বর্তমানে এমন অবস্থায় রয়েছে যেগুলোর হয়তো আর প্রয়োজন নেই| ফলে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এসব প্রকল্পের উপযোগিতা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে| জন¯^ার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপ্রয়োজনীয় ব্যয় ছাঁটাই করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য|
সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন| তাঁদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ¯^রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম| এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নিয়ে প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক বিভিন্ন দিক তুলে ধরেন|
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শর্তসাপেক্ষে পাস হওয়া প্রকল্পগুলো পুনরায় প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে চূড়ান্ত করা হবে| সরকারের এই সর্তক অবস্থান উন্নয়ন কর্মকাণ্ডে ¯^চ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাবে বলে আশা করা হচ্ছে| মূলত দক্ষতা বৃদ্ধি এবং জনবান্ধব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো অর্জনে সচেষ্ট থাকবে সরকার|

Posted ৫:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


