
| সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 45 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক ঃ
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন পাওয়া এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট|
আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে তার রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন|
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে ইসি| এর আগে একই দলের যুগ্ম আহবায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে ইসি|

Posted ৬:২২ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


